নবীনগরে জাতীয় যুব দিবস পালিত
০১ নভেম্বর ২০১৯, ০৮:৪৩ পিএম
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেও জাতীয় যুব দিবস-২০১৯ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনেএই উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলা পরিষদ গেইট থেকে একটি যুব র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি সামস আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল-হাজীব,উপজেলা আওয়ামীলীগ এর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. নাছির উদ্দিন, সেভ দ্যা সিস্টার্স এর উপদেষ্টা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু-কাউছার, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, সেভ দ্যা সিস্টার্স এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নেয়ামত উল্লাহ, দপ্তর সম্পাদক মাহিয়া বেগম সহ আরো অনেকে। পরেঋণ গ্রহীতাদের মাঝে ঋনেরচেক বিতরণ করা হয়।





























