চাঁদপুর মৈশাদী আ`লীগের নেতৃত্বে লিটন সরকারকে চায় তুনমূল আ`লীগ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ নভেম্বর ২০১৯, ০৬:১৯ পিএম


চাঁদপুর মৈশাদী আ`লীগের নেতৃত্বে লিটন সরকারকে চায় তুনমূল আ`লীগ

চাঁদপুর সদর উপজেলার  ৬নং  মৈশাদী  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে, আলোচনায় রয়েছেন পরিচ্ছন্ন ও মেধাবী রাজনীতিবিদ  মোঃ লিটন সরকার। মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগে আসন্ন সম্মেলনে শীর্ষ নেতৃত্বে লিটন সরকারকে দেখতে চায় তৃণমূলের নেতা-কর্মীরা। তারা বলছেন, সৎ ও পরিচ্ছন্ন নেতা হিসেবে রাজনীতিতে আলাদা ইমেজ রয়েছে লিটন সরকারের। তাই নেতাকর্মীরা তাকে মূল্যায়ন করবেন বলে আশাবাদী।
 

মোঃ লিটন সরকার মৈশাদী  ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জিলানী চিশতী কলেজের সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। লিটন সরকার ইউনিয়ন আওয়ামী লীগের দ্বায়িত্ব ইতি পূর্বে সততা ও দক্ষতার সাথে পালন করেছেন, লিটন সরকার মৈশাদী  ইউনিয়নে ত্যাগী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
 

মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সৈনিক মোঃ লিটন সরকার। তিনি ছাত্র জীবন থেকেই জাতির জনকের আদর্শকে বুকে লালন করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছে। তিনি মৈশাদী  ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃত্বে আসলে মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
 

এ জন্য ইউনিয়নের তৃনমূল আওয়ামী লীগ লিটন সরকারকে আওয়ামী লীগের নেতৃত্বে দেখতে চাচ্ছেন।

Ads