পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ মার্চ ২০২০, ০২:১৫ পিএম


পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

ছবি-প্রতিদিনের চিত্র

রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে গিয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক পর্যটক নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ  জেলার শোলাকিয়া গ্রামের মৃত গণি মিঞার ছেলে। সাজেক  থানার অফিসার ইনচার্জ ইসরাফিল মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা ব্যবসায়ী সমিতির ৮০ জন সদস্য সাজেক ভ্রমণে আসেন। নিহত পর্যটক রফিকুল ইসলামসহ সবাই সাজেকের কংলাক পাহাড়ে ওঠার সময় রফিকুল হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রশাসনের সহযোগিতায় রাত ৮টায় দিঘিনালা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, নিহত পর্যটক রফিকুল ইসলাম পড়ে গিয়ে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন।

সাজেক থানার অফিসার ইনচার্জ ইসরাফিল জানিয়েছেন, তার সঙ্গে আসা বাকি পর্যটকরা নিরাপদে রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার নিজ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Ads