রাঙ্গামাটিতে বিদেশ ফেরত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৯ মার্চ ২০২০, ১২:২৯ এএম


রাঙ্গামাটিতে বিদেশ ফেরত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে

ছবি - সংগৃহীত

রাঙ্গামাটিতে করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা লক্ষ্যে রাঙ্গামাটিতে বিদেশ ফেরত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় রাঙ্গামাটি সরকারি কলেজের নতুন একাডেমিক ভবনে মোট ৫০ শয্যাবিশিষ্ট , জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা কেন্দ্রে ৫০ শয্যাসহ কাপ্তাই উপজেলায় ৫০ শয্যার নতুন হাসপাতাল রাখা হয়েছে।

এ বিষয়ে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, বর্তমানে সর্বশেষ খবর পাওয়ানুযায়ী রাঙ্গামাটিতে বিদেশ ফেরত ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এমনকি তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তবে এক্ষেত্রে রাঙ্গামাটির স্থানীয়দের সহযোগিতা করতে হবে।

Ads