সুবর্ণচরে সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা দিয়ে ভিটে দখলের পায়তারা
০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪১ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের অসহায় নারী সাফিয়া খাতুনের শেষ সম্বল ভিটেমাটি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে স্থানীয় চিহ্নিত সন্রাসী বেলাল মেম্বার ওরফে ক্যাম্বা বেলাল ।
অসহায় নারী সাফিয়া খাতুন জানান, তিনি প্রায় ২০বছর আগে হাতিয়ায় নদী ভাঙ্গনে সহায়-সম্বল হারিয়ে জীবন বাঁচানোর তাগিদে সুবর্ণচর উপজেলার পূর্ব চরমজিদ গ্রামে (নব্বই দাগে) খাস জমিতে ঘর-বাড়ী করে কোন রকমে মাথা গোঁজার ঠাঁই করে বসবাস করে আসছে। এদিকে আবার সাফিয়ার স্বামী তাকে ফেলে রেখে চলে গিয়ে অন্যত্র আরেকটি বিযে করার পর আর ফিরে আসেনি। এর পর থেকে সাফিয়া তার সন্তান-সন্ততি নিয়ে অসহায় হয়ে পড়ে ।
এমতাবস্থায় বিগত ২০১৪ সালে বাংলাদেশ সরকার অনুমোদিত সিডিএসপি কর্তৃক খাসজমি জরিপে সাফিয়ার নামে বাড়ি ও নাল জমিসহ ৮৬ শতক ভূমি জরিপ হয়। যাহার টোকেন নং ২৫৫, সিট নং ৩ । কিন্তু এই দিকে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী বেলাল ওরফে কেম্বা বেলাল দীর্ঘ দিন ধরে সাফিয়ার উক্ত ভূমি দখলের জন্য বিভিন্ন ভাবে পাঁয়তারা করে আসছে । সাফিয়া ও তার প্রতিবেশিরা জানান, গত ২৫ আগষ্ট বিকেলে সাফিয়া তার জমিতে ট্রাক্টর মেশিন দিয়ে চাষ দেওয়া শুরু করে। এই সময় সন্ত্রাসী বেলাল ১০/১৫ জন সন্ত্রাসী নিয়ে হামলা করে প্রথমে ট্রাক্টর ড্রাইবার জামালকে (২৮) পিটিয়ে আহত করে এবং ট্রাক্টর মেশিন ভাংচুর করে । এরপর সন্রাসীরা সাফিয়ার বাড়ীতে হামলা করে দা, চেনি, রড ও লাঠি দিয়ে সাফিয়া খাতুন (৩০) তার বৃদ্ধ পিতা মাহমুদুল হক (৭০) ছোট ভাই মিলন (২৭) বড় ভাই বাহার (৪০) তালতো ভাই আবদুল্লাহ (২২), ও মামাতো ভাই বেলালকে (২৮) কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ সময় সন্ত্রাসীরা সাফিযার ঘরে থাকা স্বর্ণালংকার, এনড্রয়েড ফোন, নগদ ৩৫ হজার টাকা লুটে নেয়াসহ আসবাবপত্র ভাংচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। আহতদেরকে নিজেরা করি সংস্থা ও পূর্ব চরমজিদ ভূমিহীন সংঘঠন এবং স্থানীয় প্রতিবেশিরা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সন্ত্রাসী বেলাল ওরফে কেম্বা বেলাল অসহায় নারী সাফিয়া খাতুনের পরিবারের উপরে শুধু বর্বর হামলা করে ক্ষ্যান্ত হয়নি। ঘটনার দিন গভীর রাতে সাফিয়ার বসত ঘর ও রান্নাঘর সন্রাসী বেলাল ও তার সাঙ্গ-পাঙ্গরা আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। আগুনে তার ঘরে থাকা সেলাইমেশিন, থান কাপড় ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের সম্পদ পুড়ে ছাঁই হয়ে যায়। আহতরা ৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এদিকে সন্ত্রাসী বেলাল ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করতে আহতদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে ।
এ ব্যাপারে সাফিয়া খাতুন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। মামলা নং ২৪৪, তারিখ ০৩/০৯/২০২০ । এদিকে সন্ত্রাসী বেলাল সাফিয়াকে মামলা তোলার জন্য এবং ঘর-বাড়ী ছেড়ে চলে যাওয়ার জন্য প্রাণে মারার হুমকি দিচ্ছে বলে জানিয়েছে পূর্ব চরমজিদ ভূমিহীন সংঘঠন।





























