ফেনীতে সেলুনে শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক
০৩ নভেম্বর ২০২০, ০৫:১৯ পিএম
প্রতীকী ছবি
ফেনীতে সেলুন দোকানে আটকে রেখে ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ধর্ষণের অভিযোগে মানিক চন্দ্র দাস (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মানিক চন্দ্র দাসকে তার সেলুনের দোকান থেকে গ্রেপ্তার করে পুলিশ। মানিক ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব সিলোনিয়ার সুরামণি দাসের ছেলে।
নির্যাতিতা শিশুর মা জানায়, বনানী পাড়া এলাকার জনৈক আরিফ হোসেন মোল্লার ভাড়া বাসায় থাকে শিশুটির পরিবার। এই বাসার একটি ঘরে থাকে সেলুন দোকানি মানিক চন্দ্র দাস। একই বাসায় ভাড়া থাকায় উভয়ে পূর্ব পরিচয় সূত্রে সামান্য হৃদ্যতার সম্পর্ক ছিলো। গত ১৫ই অক্টোবর সেলুন দোকানি মানিক চন্দ্র দাসের স্ত্রী অসুস্থ থাকায় তার জন্য দুপুরে ভাত নিয়ে যায় অপর ভাড়াটিয়ার ১০ বছরের শিশুটি আর তার ছোট বোন।
এদিকে, দুই বোন দোকানে গেলেও কৌশলে মানিক দাস ছোট বোনকে সিঙ্গারা আনার জন্য বাইরে পাঠিয়ে বড় বোনকে রেখে দোকানের দরজা আটকে দেয়। এসময় শিশুটির মা-বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে চোখ বেঁধে ধর্ষণ করে দোকানি মানিক। কিছুক্ষণ পর ছোট বোন ফিরে এসে দোকান বন্ধ দেখে দরজায় ধাক্কা দেয়। দরজা খোলার পর বড় বোনকে নগ্ন অবস্থায় দেখতে পায় ছোট বোন।
আরো পড়ুন
রামগড়ে প্রেমিকাকে প্রেমের প্রলোভন দেখিয়ে ধর্ষণ
ঘটনার পর বাসায় ফিরে তারা মা-বাবাকে বিষয়টি জানালে স্থানীয়ভাবে মীমাংসা করে ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় মানিক। এতে কোন সুরাহা না হওয়ায় স্থানীয়দের পরামর্শে তার বিরুদ্ধে মামলা দায়ের করে নির্যাতিতা শিশুটির মা।

































