ফেনীতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ৮

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২০, ০৬:১১ পিএম


ফেনীতে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ, আহত ৮

ছবি- সংগৃহীত।

 

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ফুলগাজীতে ৩ জন ও পরশুরামে ৫ জন আহত হয়েছেন। আজ সকালে দুই উপজেলা চত্বরের শহীদ মিনার প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম মজুমদার বলেন, ছাত্রলীগের সাথে ছাত্রদলের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে শহীদ মিনার চত্বরে ছাত্রদলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে।

 

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন জানান, দুই সংগঠনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হয়নি। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Ads