বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি প্রায় ৩০ কোটি টাকা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০৮ পিএম


বিস্কুট কারখানায় আগুন, ক্ষতি প্রায় ৩০ কোটি টাকা

ছবি- সংগৃহীত।

 

ফেনীর সদর উপজেলায় একটি বিস্কুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।

 

গতরাত সোয়া ১২টার দিকে উপজেলার কাশিমপুরে স্টারলাইন ফুড প্রোডাক্টস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আরো পড়ুন: মেসির জোড়া গোলে বার্সেলোনার জয়

 

স্টারলাইন ফুড প্রোডাক্টসের পরিচালক জাফর আহমেদ বলেন, আগুনে বাজারে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা কোটি কোটি টাকার শুকনা খাদ্য ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে।

 

 

 

 

 

 

Ads