কসবায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ আগস্ট ২০২২, ০৯:২৫ পিএম


কসবায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ছবি- সংগৃহীত।

ব্রাহ্মনবাড়ীয়ার কসবায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। একই বয়সের দুই কন্যাশিশু জান্নাত এবং আলেয়া। সম্পর্কে ওরা চাচাতো বোন।

 

বুধবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে বাড়ীর পাশের পুকুরে ডুবে দুই বোনের মৃত্য হয়। নিহত কন্যাশিশু আলেয়া আক্তার (০৪) ওই গ্রামের রবিন মিয়ার মেয়ে এবং জান্নাত আক্তার (০৪) রাজীব মিয়ার মেয়ে।

 


পরিবার,এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, খেওড়া গ্রামের আপন দুই ভাই রাজীব মিয়া এবং রবিন মিয়া। তাদের দুই মেয়ে জান্নাত এবং আলেয়া একই বয়সী  সম্পর্কে চাচাতো বোন হলেও সহোদর বোনের ন্যায় সারাদিন একসঙ্গেই থাকতো-খেলতো।  বুধবার দুপুরে একত্রে খেলাধুলা করছিলো তারা।  বাড়িতে নতুন ঘর নির্মাণ করতে ব্যস্ত ছিলো বাড়ির সকল সদস্যরা। সবার অজান্তে খেলাধুলার এক ফাঁকে শিশু জান্নাত এবং আলেয়া বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে এক পর্যায়ে তারা দু'জনই একসঙ্গে পানিতে ডুবে মারা যায়। পরে বাড়ির লোকজন দু'জনকেই পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় নিহতদের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

 


কসবা থানার পরিদর্শক (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।'

Ads