শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর: আইনমন্ত্রী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৩ অক্টোবর ২০২২, ০৮:৫৮ পিএম


শেখ হাসিনার সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর: আইনমন্ত্রী

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেভাবেই সুবিধা ও অধিকার দিয়ে আসছি এবং ভবিষ্যতে দিয়ে যাবো। সোমবার (০৩ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এম.পি এসব কথা বলেন।


আখাউড়া উপজেলা সদরের রাধামাধব আখড়ায় শারদীয় দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান শেষে মন্ত্রী আরও বলেন, দুর্গা পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ মণ্ডপগুলোতে পৌঁছে গেছে। রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী উপজেলার ২২টি পূজামন্ডপে আট হাজার টাকা করে এক লাখ ৭৬ হাজার টাকার অনুদান প্রদান করেন।

Ads