যুগপৎ আন্দোলনের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২২, ১০:০৮ পিএম


যুগপৎ আন্দোলনের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির গণমিছিল। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি

 

র্তমান সরকারের পদত্যাগ, তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবীতে যুগপৎ আন্দোলনের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ায় গণমিছিল করেছে জেলা বিএনপি। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে শহেরর সরকারি কলেজ মোড় থেকে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে গনমিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাওয়ার হাউজ রোড মোড়ে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

 

জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ এখন সোচ্চার। পুলিশ দিয়ে গণআন্দোলনকে আর ঠেকানো যাবেনা। বক্তারা দ্রুত বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ গ্রেফতারকৃত বিএনপির নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির পাশাপাশি বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।

Ads