ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫১ পিএম


ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা দানীশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (০৬ ফেব্রুয়ারি( সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের সাংবাদিক ও সূধীজনদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। স্বাগত বক্তব্য রাখেন সময় টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ উজ্জল চক্রবর্তী। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, আ.ফ.ম.কাউছার এমরান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আইসিটি সম্পাদক জালাল উদ্দিন রুমি, সিনিয়র সাংবাদিক আবদুন নূর প্রমূখ। এসময় বক্তারা বলেন, আইনমন্ত্রীর পক্ষ থেকে আশ্বস্থ করা হয়েছিল এই আইন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। তবে সরকারের মধ্যে ঘাপটি মেরে থেকে একটি চক্র সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এই আইনের অপপ্রয়োগ করে চলছে। তারা দ্রুত সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

Ads