ইসলামপুরে এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদের লাঙ্গল প্রতীকে প্রচারণা শুরু
১৯ ডিসেম্বর ২০২৩, ১০:০৮ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কা প্রতীক পেয়েই পিতা-মাতার দোয়া নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জামালপুর-২( ইসলামপুর) আসনে এমপি প্রার্থী মোস্তফা আল মাহমুদ আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।
মঙ্গলবার বিকালে মোস্তফা আল মাহমুদের নিজ এলাকায় উপজেলার পশ্চিম বামনা পিতা-মাতার নিকট দোয়া নিয়ে গণ সংযোগ করেন।
এসময় জামালপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এড.আনিসুর রহমান মানিক, অর্থ বিষয়ক শাহাজাদা চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ার হোসেন,ফেরদৌসুর রহমান সরকার,হারুনুর রশিদ,জুয়েল সরকার ও যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদল্লাহসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
























