সাংবাদিক দুলাল হোসাইনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন নেটওয়ার্কের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব জামালপুরের সভাপতি জনাব আজিজুর রহমান ডলের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য দেন, অনলাইন জার্নালিষ্টের সভাপতি জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সহ-সভাপতি মোঃ মুখলেছুর রহমান লিখন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টিভি স্টাফ রিপোর্টার মেরাজ উদ্দিন, প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আব্দুল আজিজ,প্রেসক্লাব জামালপুরের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিলন, সদস্য এম সুলতান আলম এবং সাংবাদিক দুলাল হোসাইনের বড় ছেলে ভোরের কাগজ ইনডিপেনডেন্ট টিভি জামালপুর প্রতিনিধি ও প্রেসক্লাব জামালপুরের যুগ্ম সাধারণ সম্পাদক সাইমম সাব্বির শোভন। আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
























