এম মনসুর আলী মেডিকেল কলেজে ছাত্রকে গুলি করলেন শিক্ষক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ মার্চ ২০২৪, ১১:৫৯ পিএম


এম মনসুর আলী মেডিকেল কলেজে ছাত্রকে গুলি করলেন শিক্ষক

ছবি- সংগৃহীত।

 

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে আরাফাত আমিন তমাল নামে এক শিক্ষার্থীকে গুলি করেছেন কলেজের শিক্ষক ডা: রায়হান শরীফ। সোমবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

 

গুলিতে আহত শিক্ষার্থী তমাল মেডিক্যাল কলেজটির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত ডা: রায়হান শরীফ কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। আহত আরাফাত আমিন তমাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, শিক্ষার্থীরা বলছেন এক শিক্ষক এক শিক্ষার্থীকে গুলি করেছেন। বর্তমানে সেখানে পরিস্থিতি একটু উত্তপ্ত রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

 

তিনি বলেন, ওই শিক্ষার্থীর ডান পাশের থাইয়ে (পায়ের উপরের অংশ) গুলিটি লেগেছে। তবে তিনি গুরুতর আহত হননি। আমরা অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেব।

 

 

Ads