হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫৭

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম


হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫৭

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজারের বেশি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া দুই শিশুর একজন ঢাকা বিভাগে এবং অন্যজন খুলনা বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে বিভাগটিতে ৪৬৭ জন সন্দেহজনক ও ৭৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

অন্যদিকে, রংপুর বিভাগে এ সময়ে সবচেয়ে কম সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। বিভাগটিতে ১৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং তাদের সবাই হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ জন। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫ জনে।

এ সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯২ জন। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৭৩৮ জন।

Ads