১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির ৫ দফা দাবীতে মানববন্ধন
০১ জুন ২০২৪, ১২:১৮ পিএম
১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির ৫ দফা দাবীতে মানববন্ধন।
ডাক বিভাগের ইডি কর্মচারীদের কে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। বয়স নির্ধারণ করা পূর্বক নীতিমালা প্রনয়ন,কাজের পরিধি নির্ধারন পূর্বক রাজস্ব আয়ে সম্প্রিক্ত করন, দ্রুত বেতন-ভাতা বৃদ্ধি সহ অভিন্ন নিয়োগ কাঠামো করার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে বাংলাদেশ১৭-২০গ্ৰেড ইডি ডাক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার ৩১’মে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৭-২০ গ্ৰেড ইডি ডাক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি ডাক বিভাগের ইডি প্রথা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানান তারা।
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির পেশকৃত ৫ দফা দাবীসমূহ:
বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
আউট সোসিং ও ইডি প্রথা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। ডাক বিভাগের ইডি কর্মচারীসহ সকল আউট সোর্সিং কর্মচারীকে রাজস্বখাতে স্থানান্তর করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ২০১৫ সালে ঘোষণা অনুযায়ী সকল সরকারি কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে।
সচিবালয়ের ন্যায় সকল দপ্তর অধিদপ্তরে ১৭-২০ গ্রেডের কর্মচারিদের সিলেকশন গ্রেড প্রদান করতে হবে এবং অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে। কর্মরত কর্মচারীদের প্রতি ৫ ব্ছর পরপর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।
পূর্বের ন্যায় শত ভাগ পেনশন উত্তোলনের সুযোগসহ গ্র্যাচুরিটির হার ১ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারন করতে হবে এবং ১৯৭৩ সালের বঙ্গবন্ধুর কর্তৃক ঘোষিত বেতন স্কেল এক হতে দশ গ্রেড পূর্ণ নির্ধারণ করতে হবে।
নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ রেল ডির্পামেন্টের ন্যায় ৪০% পোষ্য কোঠা সংক্ষণ করতে হবে। পুলিশের ন্যায় রেশন ব্যবস্থা চালু করতে হবে। নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সাথে সমন্বয় করতে হবে। বাড়ি ভাড়া ৮০%, চিকিৎসা ভাতা ৩০০০ টাকা, শিক্ষা ভ।তা ২০০০ টাকা, টিফিন ভাতা ১৫০০ টাকা, ধোলাই ভাতা ১০০০ টাকা করতে হবে।
উক্ত মানবন্ধনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহা: নূর আলম মানববন্ধনে বক্তব্য রাখেন। ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
























