বিরামপুরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

নূর ইসলাম

০৯ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম


বিরামপুরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

 

দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়ন বিএনপির উদ‍্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে বীর শ্রেষ্ঠ আবু সাঈদ সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার জোতবানি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সঞ্চালনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসসয় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতার জন‍্যেও দোয়া করা হয়। এতে অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Ads