খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম


খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী

 

খাগড়াছড়ি জেলা সদরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার (২ ফেব্রুয়ারী ২০২৫) সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ কমাড্যান্ট, এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পরিতোষ ঘোষ, এনডিসি।

প্রধান অতিথির বক্তব্যে পরিতোষ ঘোষ বলেন, "শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখাতে হবে, সেটাই শিক্ষকদের কাজ। তাদেরকে স্বপ্ন দেখাতে হবে। তবে একইসাথে লক্ষ্য রাখতে হবে যেন তারা গরীব বা অসহায় হওয়ার কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। মা-বাবা যদি গরীব হন, তাও শিক্ষার অধিকার তাদের প্রাপ্য। স্বপ্ন দেখার ক্ষেত্রে গরীব বা ধনী হওয়ার কোনো পার্থক্য নেই। নিজেদের মেধাকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে এবং প্রতিদিনের হোমওয়ার্ক নিয়মিত করতে হবে।"

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি রুমানা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা এবং এপিবিএন স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

 

Ads