দীঘিনালায় ইউপির প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আটক

দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৪ পিএম


দীঘিনালায় ইউপির প্যানেল চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আটক

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দীঘিনালা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে ফেরার পথে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ঘনশ্যাম ত্রিপুরা (৪৮) এবং দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ (৩৭)।  

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানিয়েছেন, তাদের বিরুদ্ধে পূর্বের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাদের আটক করেছে। তবে ঠিক কোন মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 

Ads