রাজাপুরে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন আবু সায়েম আকন
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম
আবু সায়েম আকন।
ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন আবু সায়েম আকন।
গত শুক্রবার শিক্ষা বোর্ডের পাঠানোর চিঠির মাধ্যমে এডহক কমিটি প্রকাশিত হয়। কমিটির বাকিরা হলেন, শিক্ষক সদস্য পদে বিউটি রানী দেবনাথ অভিভাবক সদস্য পদে সাবিনা আক্তার, সদস্য সচিব পদে প্রধান শিক্ষক (পদাধিকারবলে) বর্তমান শিক্ষক আবুবকর সিদ্দিক (আবু)।
এবিষয়ে বিদ্যালয়ের সভাপতি আবু সায়েম আকন বলেন, এই স্কুলে আমার বাবা শিক্ষক ছিলেন। বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি অনেক কাজ করেছেন, তার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ গুলো সম্পূর্ণ করে বাবার স্বপ্ন পূরণ করবো। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি জানো সঠিক ভাবে তার দায়িত্ব পালন করতে পারে।

































