দীর্ঘায়ু হওয়ার ৯টি অজানা রহস্য
১৮ সেপ্টেম্বর ২০১৫, ০৬:৫০ পিএম
ছবি-সংগৃহীত
আমরা মুখে যতোই বলি ‘মরে গেলেই বাঁচি’ তার ঠিক বিপরীত কথা বলে আমদের অন্তর৷ সেখান থেকে শোনা যায়, ‘মরিতে চাহি না আমি সুন্দর ভূবনে’৷ জীবনকে উপভোগ করার জন্য যত দিনই বাঁচুন না কেন তা কম পড়ে যায়৷ তাই যত বেশিদিন সম্ভব বেঁচে থাকার চেষ্টা করুন৷ আর জেনে নিন ঠিক কী করলে আপনার আয়ু বাড়তে পারে৷
১. বন্ধুতা বাড়ান
আপনার চারপাশের মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন৷ বন্ধুতা বাড়ান৷ অষ্ট্রেলিয়ান গবেষকদের দীর্ঘ ১০ বছরের একটি গবেষণায় দেখা গিয়েছে যাদের বন্ধুর সংখ্যা কম তাদের আয়ুও কম৷ তাদের তুলনায় বন্ধুর সংখ্যা বেশি যাদের তাদের আয়ু দীর্ঘ৷
২. সৎসঙ্গ
সু-অভ্যাস সম্পন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন৷ কারণ আপনার বন্ধুদের অভ্যাস আপনি খুব সহজেই গ্রহণ করে নিতে পারেন৷ তাই সৎসঙ্গ আপনাকে একটি স্বাস্থ্যকর জীবনের দিকে ঠেলবে যা আপনাকে দীর্ঘদিন বাঁচতে সহায়তা করবে৷
৩. তামাক বর্জন
সিগারেট বা অন্য তামাকজাত দ্রব্য সেবন করা ছেড়ে দিলে আয়ু বাড়ে৷ ব্রিটিশ একটি গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে ৩০ বছর বয়সে তামাক সেবন ছাড়লে আয়ু বাড়তে পারে প্রায় একযুগ৷
৪. ফল খান
যে পরিবেশে যা ফল হয় সেই পরিবেশের মানুষের পক্ষে তা উপকারী৷ তাই ফল খাওয়া অবশ্যই স্বাস্থ্যকর৷ এক একটি ফলে এক এক ধরণের উপকারিতা থাকে৷ তবে সব ফল সব ধরণের মনুষের পক্ষে উপকারী নাও হতে পারে৷ এক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া প্রয়োজন৷
৫. যুগলে থাকুন
আপনার সঙ্গীর সঙ্গে শরীর ও মন ওতপ্রোতভাবে জড়িত৷ তাই আপনার মন ভালো থাকলে তবেই আপনার শরীর ভালো থাকবে৷ সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে, যারা বিয়ে করেনি তাদের তুলনায় বিধবা বা বিবাহ বিচ্ছিন্নারা বেশি দিন বাঁচেন৷
৬. ওজন কমান
বয়সের সঙ্গে ওজন বাড়ার একটি প্রবণতা থাকে৷ কিন্তু ওজন বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা রকম রোগের সংক্রমণ দেখা যায়৷ হাড়েরও ক্ষতি করে অত্যাধিক ওজন৷ তাই প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে ওজন কম রাখুন৷
৭. শরীর চালনা
মানব শরীর একটি যন্ত্রের মতো৷ এটিকে ঠিক মতো চালনা না করলে এটি বিকল হয়ে যায়৷ তাই দিনে অন্তত আধঘন্টা শরীরের যত্ন নেওয়া প্রয়োজন৷ যোগ ব্যয়াম করা শরীর চলনার একটি ভালো উপায়৷
৮. ধর্মীয় মনষ্কতা
ধর্মপ্রাণ ব্যক্তিদের আয়ু দীর্ঘতর হয়৷ এমনটাই জানাচ্ছেন গবেষকরা৷ তাদের গবেষণায় দেখা গিয়েছে ৬৫ বছরের মানুষদের মধ্যে যারা প্রতি সপ্তাহে একবার করে মন্দির বা চার্চে গিয়েছেন তাদের আয়ু বেশি৷ তুলনামূলকভাবে যারা কখনওই ধর্মীয় স্থানে যান না তাদের আয়ু কম৷
৯. পর্যাপ্ত পরিমাণ ঘুম
ঘুমের পরিমাণ সঠিক না হলে মানুষের শরীরে নানা রকম অসুস্থতা দেখা যায়৷ হৃদরোগ জনিত সমস্যা, রক্তচাপের সমস্যা, সুগারের সমস্যা দেখা যায়৷ এসব রোগ মানুষকে দীর্ঘদিন সুস্থ্যভাবে বেঁচে থাকতে দেয় না৷ তাই এসব রোগ কম করতে পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার রয়েছে৷






























