পাকিস্তানে টিকা বিরোধীদের গুলিতে ৭ পুলিশ নিহত
২১ এপ্রিল ২০১৬, ০৪:০৪ পিএম
আন্তজাতিক ডেস্ক :: পাকিস্তানের করাচিতে পোলিওকর্মীদের সুরক্ষায় নিয়োজিত তিন জনসহ সাত পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে টিকা বিরোধীরা।
জানা গেছে, আট বন্দুকধারী পোলিওকর্মীদের পাহারার দায়িত্বে থাকা তিন পুলিশকে গুলি করে হত্যা করে। এরপর একটি পুলিশ ভ্যানে গুলি করে আরো চার পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।
উল্লেখ্য, পাকিস্তানের ইসলামি জঙ্গিরা টিকা পদ্ধতির বিরোধিতা করে। তাদের মতে টিকা হচ্ছে পাকিস্তানি শিশুদের বন্ধ্যা করে দেয়ার পশ্চিমা ষড়যন্ত্র। গত জানুয়ারিতে কোয়েটার একটি টিকা কেন্দ্রে বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছিল।
সূত্র: বিবিসি

























