ফেসবুক লাইভে ছোট্ট মেয়েকে হত্যা করে বাবার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

২৬ এপ্রিল ২০১৭, ০৩:৫২ পিএম


ফেসবুক লাইভে ছোট্ট মেয়েকে হত্যা করে বাবার আত্মহত্যা

ফেসবুক লাইভে দেখা গেল এক নারকীয় হত্যাকাণ্ড। বাবা তার ছোট্ট মেয়েকে হত্যা করে পরে নিজেই নিজের প্রাণ নিলেন।

থাইল্যান্ডের ফুকেটে সোমবার এ ঘটনা ঘটে। ২১ বছর বয়সি বাবা তার ছোট মেয়েকে ফাঁসে ঝুঁলিয়ে পরে নিজেও ফাঁসে ঝুঁলে আত্মহনন করেন। স্ত্রীর সঙ্গে বিবাদের পর তিনি এ ঘটনা ঘটান বলে জানিয়েছে থাই পুলিশ।

বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ওই পরিবারের প্রতি সমবেদনার বার্তা পাঠিয়েছে ফেসবুক এবং তাদের জানানো হয়েছে, এ হৃদয়বিদারক ঘটনার দৃশ্য ফেসবুক থেকে মুছে ফেলা হয়েছে।

এ মাসে ‍যুক্তরাষ্ট্রে এ ধরনের একটি হত্যাকণ্ডের দৃশ্য অনলাইনে কয়েক ঘণ্টা থাকার পর বিষয়টি পর্যালোচনার প্রতিশ্রুতি দেয় ফেসবুক কতৃপক্ষ।

থাইল্যান্ডের এ ঘটনার দৃশ্য ফেসবুক লাইভে দেখে পুলিশকে অবহিত করে লোকটির আত্মীয়-স্বজন। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই নিভে যায় দুজনের প্রাণপ্রদীপ।

ভিডিও ফুটেজ ফেসবুক মুছে ফেললেও তা থেকে গেছে ভিডিও শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে। ভিডিওটি মুছে ফেলার বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।

দুঃখজনক এই ঘটনার পর বাবা-মেয়ের ছবি গণমাধ্যম প্রকাশ করেছে। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হাজার হাজার মানুষ।

Ads