ভূমিকম্পে ইকুয়েডরে নিহত সংখ্যা বেড়ে ৬৫০
২৪ এপ্রিল ২০১৬, ০২:৩৬ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: গত সপ্তাহে ইকুয়েডরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৬ জনে।
প্রেসিডেন্ট রাফায়েল কোরাইয়া এ তথ্য জানিয়েছেন। গত ১৬ এপ্রিলের এ ভূমিকম্প ছিল দেশটিতে গত সাত দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।
প্রশান্ত উপকূলে আঘাত হানা ওই ভূমিকম্পে অন্তত ১২,৫০০ লোক আহত হয়েছে এবং এখনো ১৩০ জন নিখোঁজ রয়েছে।
শনিবার জাতির উদ্দেশ্যে এক নিয়মিত ভাষণে কোরাইয়া বলেন, ‘দেশের জন্য দুর্দিন চলছে। দেশ এখন সঙ্কটে।’ বড় ভূমিকম্পের পর আরো ৭০০ পরাঘাত অনুভূত হয়েছে। আরো কয়েক সপ্তাহ পরাঘাত চলতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের ফলে ৭,০০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ২৬,০০০ লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। ভূমিকম্প কবলিত এলাকায় ১৪,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
সূত্র: আলজাজিরা

























