পাকিস্তান জামায়াতের সমাবেশে ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান।
২৫ এপ্রিল ২০১৬, ০৬:২৯ পিএম
আন্তজাতিক ডেস্ক :: পাকিস্তান জামায়াতে ইসলামী আয়োজিত দুর্নীতি বিরোধী একটি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান।
রোববার অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নিয়ে তিনি একটি বেসরকারী টিভি চ্যানেলকে বলেন, দুর্নীতি বিরোধী যেকোনো আন্দোলনে সমর্থন করা উচিত। আর জামায়াত খাইবারে দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করেছে।
তিনি বলেন, পাকিস্তান জামায়াতের আমির সিরাজুল হক কখনো দুর্নীতির মুখোমুখি হননি। আমরা তাকে একজন দুর্নীতিমুক্ত নেতা হিসেবে দেখতে পাচ্ছি। মত পার্থক্য বাদ দিয়ে প্রত্যেক দলেরই উচিত দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া।
সূত্র: ডেইলি পাকিস্তান

























