ভূমিধসে গুয়েতেমালায় ৩০ জনের মৃত্যু : নিখোঁজ ৬০০

আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর ২০১৫, ০১:৪৪ এএম


ভূমিধসে গুয়েতেমালায় ৩০ জনের মৃত্যু : নিখোঁজ ৬০০

প্রতিদিনের চিত্র ডেক্স :: গুয়েতেমালায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩০ জনের প্রাণহানি ও আরো ৬০০ লোক নিখোঁজ হয়েছেন।

মাটির নিচে জীবিতদের খুঁজে বের করতে শুক্রবার সারাদিন উদ্ধারকর্মী, পুলিশ, সৈন্য সহ আশপাশের বাসিন্দারা  কাদামাটি ও ধ্বংসাবশেষ সরিয়েছে। যারা চাপা পড়েছেন তাদের অনেকের পরিবারের সদস্যরা তাদের কাছ থেকে ম্যাসেজ পেয়েছেন। তারা মাটির নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সিওএনআরএডি-এর কমান্ডার সার্গিও ক্যাবানাস বলেন, আমরা এখন পর্যন্ত ২৯ জনের মৃতদেহ সনাক্ত করেছি। একটি মৃতদেহ এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। এই ঘটনায় নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬০০ লোক নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবারের এই ভয়াবহ ভূমিধসে আনুমানিক ১২৫টি বাড়িঘর চাপা পড়েছে। প্রবল বর্ষণের কারণে সৃষ্ট এই ভূমিধসে বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার রাতে গুয়াতেমালা নগরীর ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত এল ক্যাম্বেই নামের একটি ছোট গ্রাম ও সান্তা সাতারিনা পিনুলা শহরে প্রবল বৃষ্টিপাত হয়।

মাটির নিচ থেকে এখন পর্যন্ত ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সিওএনআরএডি কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছে ।

Ads