ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্রাজিলঃ মৃত’র সংখ্যা প্রায় ৬৯৩
০৮ অক্টোবর ২০১৫, ১২:০৯ এএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: ব্রাজিলে ডেঙ্গু জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় বর্তমানে ৬৯৩ জনের মৃত্যুর খবর জানা গেছে। মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে মশাবাহিত এ প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করেছে।
ব্রাজিলের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ডেঙ্গু জ্বরে বেশিরভাগ মারা গেছে সাও পাওলো রাজ্যে। আর এতে আক্রান্তদের অধিকাংশই মারা গেছে। বিগত ১৯৯০ সালের পর ব্রাজিলে এবারই সর্বাধিক মানুষের মৃত্যু হলো।
সাম্প্রতিক ডেঙ্গু জ্বরে দেশটিতে মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।


























