লিবিয়ায় বাংলাদেশিদের না যেতে সতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর ২০১৫, ০৫:৪৬ পিএম


লিবিয়ায় বাংলাদেশিদের না যেতে সতর্ক

প্রতিদিনের চিত্র ডেস্ক :: লিবিয়ায় সংঘাতময় পরিস্থিতির কারনে বাংলাদেশিদের লিবিয়ায় না যেতে কঠোরভাবে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় বিগত কয়েক বছর ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি আরো খারাপ হওয়ায় মন্ত্রণালয় এই সতর্কতা দিয়েছে। সংঘাতময় পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত লিবিয়া ভ্রমণ বাংলাদেশীদের জন্য নিরাপদ নয়। লিবিয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিবাসী কর্মীসহ সকল বাংলাদেশিকে লিবিয়া ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়। এমনকি লিবিয়া থেকে ছুটিতে দেশে আসা বাংলাদেশিদেরকেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

এর আগে গত জুলাই মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একই ধরনের সতর্কতা জারি করা হয়। সহিংস পরিস্থিতির কারণে তার আগে লিবিয়ায় থাকা বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম স্থগিত করে তিউনেশিয়ায় স্থানান্তর করা হয়। সংঘাতময় এলাকা থেকে বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নিয়ে আসা হয়।

Ads