শান্তিতে নোবেল পেল তিউনিসিয়ার চার সংগঠন
১০ অক্টোবর ২০১৫, ১২:২৯ এএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তিউনিসিয়ার জাতীয় সংলাপে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট।
নরওয়ের অসলোতে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় দ্যা নরওয়েজিয়ান নোবেল কমিটি সংগঠনটির নাম ঘোষণা করে।
এ সময় নোবেল ঘোষণা কমিটির চেয়ারম্যান বলেন, দেশটিতে ২০১১ সালের পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এ প্রতিষ্ঠানটি ব্যাপক ভূমিকা পালন করেছে।
চলতি বছরে ২৭৩টি আবেদন জমা পড়েছিল শান্তিতে নোবেলের জন্য। তার মধ্যে ২০৫ জন ব্যক্তি ও ৬৮ টি সংগঠন বিভিন্ন দেশ থেকে এ পুরস্কারের জন্য আবেদন করে।
ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট যে চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছিল তা হলো- তিউনিসিয়া জেনারেল লেবার ইউনিয়ন, দ্যা তিউনিসিয়ান কনফেডারেশন অব ইন্ডাস্ট্রি- ট্রেড অ্যান্ড হ্যান্ডিক্রাফটস, দ্যা তিউনিসিয়ান হিউম্যান রাইটস লিগ এবং দ্যা তিউনিসিয়ান অর্ডার অব ল'ইয়্যারস।

























