সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের উপর ক্রেন বিধস্তঃ নিহত ৮৭, আহত ১৮৩
১২ সেপ্টেম্বর ২০১৫, ০৫:৩৯ এএম
প্রতিদিনের চিত্র ডেক্সঃ
সৌদি আরবের সিভিল ডিফেন্সের প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত শুক্রবার মাগরিবের নামাজের সময় এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
সারা বিশ্বের মুসলমান প্রায় ৩০ থেকে ৪০ লাখ মুসলমান হজ্জ পালন করতে প্রতিবছর বিশ্বের সর্ববৃহৎ এই মসজিদে মিলিত হন। বাংলাদেশের সূত্র মতে এবার প্রায় এক লক্ষ বাংলাদেশীদের হজ্জ যাওয়ার কথা রয়েছে।
ঘটনাটি ঘটার সময় ক্রেনটি ওই অংশের চতুর্থ তলার ওপর আছড়ে পড়ে। হজ্জে আসা মুসল্লিরা মাগরিবের নামাজের আগে জড়ো হওয়ায় সে সময় ওই অংশটি ছিল বহু মানুষে পূর্ণ। এতে করে হতা-হতের সংখ্যা বেড়ে যায়।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশী জনাব আব্দুল রব প্রতিদিনের চিত্র কে জানান ১৮৩ জন আহতের মধ্যে প্রায় ৪১ জন বাংলাদেশি রয়েছেন বলে জানান তিনি। নিহতের সংখ্যা ৮৭ জন বলে জানা গেলেও এদের মধ্যে কোন বাংলদেশী রয়েছে কিনা তিনি তা নিশ্চিত করে জানাতে পারেনি।
গত দুই দিন ধরে ঘুর্ণি ঝড় আকারে প্রবল ভাবে বালু ঝড় হয়। এই ঘুর্ণি বালু ঝড়ের প্রবল চাপে ক্রেন এ সময় গ্র্যান্ড মসজিদের ভেঙে পড়ে। স্থান সঙ্কুলান না হওয়ায় বেশ কিছুদিন ধরেই এ মসজিদ সম্প্রসারণের কাজ চলছিল। এই নির্মাণ কাজের জন্য কয়েকটি ক্রেন আনা হয়েছিল রয়টার্স সূতে জানাগেছে।


























