টুইন টাওয়ারে হামলার স্মরণ যুক্তরাষ্ট্রের
১২ সেপ্টেম্বর ২০১৫, ০৬:৪৫ এএম
প্রতিদিনের চিত্র ডেক্সঃ
টুইন টাওয়ারে হামলার ভয়াবহ ৯/১১ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করছে সকল যুক্তরাষ্ট্রবাসী। গতকাল ১১ সেপ্টেম্বর ছিল এ হামলার ১৪ বছর পূর্তি তাই গির্জায়-মন্দিরে-মসজিদে প্রার্থনা আর চোখের পানি ফেলে ঙে যার মত প্রিয় মানুষের আত্মার শান্তি কামনা করেছেন।
বিগত ১৪ বছর পূর্বে গতকালের এ দিনটিতে ছিনতাই করা যাত্রীবাহী বিমান নিয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় অমানবিক হামলা চালানো হয় মোট চারটি বিমান দিয়ে। নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলে পড়া দুই বিমানে ধ্বংস হয়ে যায় স্থাপনাটি। অপর তিন নম্বর বিমানটি হামলা চালায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে। শেষ চার নম্বর বিমানটি খোদ মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের দিকে হামলার পথে পেনসিলভানিয়ার এক ফাঁকা মাঠে বিধস্ত না হলে সে দিন আমেরিকাকে আরো কাদিঁয়ে যেতো।
সন্ত্রাসী এ হামলায় প্রাণ হারান বিভিন্ন দেশের ২ হাজার ৯৭৭ জন।
সকল হতাহতের ব্যক্তিদের স্মরণে সকাল ৮.৪৬ টা থেকে ১০. ০৩ টা পযন্ত শোক পালন করবে।
সূত্রঃ বিবিসি


























