বাংলাদেশিরা বিশ্বস্ত ও সৎ : মালেশিয়ার সাংসদরা

আন্তর্জাতিক ডেস্ক

০৫ নভেম্বর ২০১৫, ০৮:৪৭ পিএম


বাংলাদেশিরা বিশ্বস্ত ও সৎ : মালেশিয়ার সাংসদরা

আন্তজাতিক ডেস্ক :: বাংলাদশের শ্রমিকদেরকে সৎ এবং বিশ্বস্ত বললেন মালেশিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি। এ কারণে মালেশিয়া সরকার বিদেশী শ্রমিক আনার বিষয়ে বাংলাদেশকে সব সময় প্রাধান্য দিয়ে আসছেন বলে জানান তিনি।

গত বুধবার ৪ নভেম্বর মালয়শিয়া সংসদে বাজেট অধিবেশনকালে এই বিষয়ে আলোচনা হয়। জানাগেছে, আগামী ৩ বছরে দক্ষিণ এশিয়ার এই দেশ থেকে অন্তত ১৫ লক্ষ শ্রমিক আনার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশিদের চোখ বন্ধ করে দায়িত্ব দেওয়া যায় বলে অভিমত প্রকাশ করা হয় সংসদে। ব্যাবসার ক্যাশ অথবা পেট্রোল স্টেশনের কাউন্টারে অন্যদের তুলনায় বাংলাদেশিরা বেশি সৎ ও অনেক বেশি বিশ্বস্ততার সহিত কাজ করতেছে বলে জানানো হয় আলোচনায়।

তবে, এই ১৫ লক্ষ শ্রমিক চুক্তিস্বাক্ষরের পরেই মালেশিয়াতে যেতে পারবে বলে জানানো হয়। নির্দিষ্ট মালিকরা অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তাদের শ্রমিকের চাহিদা চেয়ে আবেদন করবেন।

হামিদি আরো বলেন, আমরা বাংলাদেশ সরকারের সহযোগিতা নিয়ে কাজে অগ্রসর হতে চায় কারণ এখানে অর্থ লেন-দেনের বিষয় নিয়ে কথা আসতে পারে অথবা আধুনিক দাসত্বের প্রশ্ন উঠতে পারে। তবে, বিষয়টি সরকার ভালো কিছুর জন্যই এটা করছে যাতে পূর্বের মতো পুরো প্রক্রিয়াটি নষ্ট না হয়ে যায়।

বাংলাদেশি শ্রমিকদের প্রথমে প্রশিক্ষণ প্রয়োজন মালয়েশিয়ার প্রথা এবং জীবনমান সর্ম্পকে। বাগান দাতোহ আসনের সংসদ সদস্য তার বক্তৃতায় বাংলাদেশিদের নূন্যতম কাজের ধারণা নিয়ে মালেশিয়ায় আসতে হবে বলে আহ্বান জানান তিনি।

 

Ads