নবম শ্রেণীর ছাত্রীর স্কুলের ওয়াশরুমে সন্তান প্রসব
০১ ডিসেম্বর ২০১৫, ০৬:০৪ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: নবম শ্রেণির এক ছাত্রী প্রতিদিনের মতোই ক্লাস করছিল। হঠাৎ করে তার পেটে অসহ্য ব্যথা শুরু হয়। ক্লাস শিক্ষককে জাানলে তিনি তাকে ওয়াশরুমে যেতে বলেন। ছাত্রীটি ওয়াশরুমে ঢুকেই যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং একটি সন্তানের জন্ম দেয়। কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে।
ভারতের হায়দরাবাদের মাধাপুরের একটি স্কুলের এই ঘটনায় ছাত্রীর অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকারা সবাই হতবাগ ।
আরও জানা যায়, স্কুলের শিক্ষক ও কর্মীরা সকলেই জানিয়েছেন সে খুব একটা মোটাসোটা নয়। খুব সাধারণ ভাবেই ক্লাসে আসত। মেয়েটিকে দেখে কখনও গর্ভবতী বলে মনে হয়নি।
এক সহপাঠী জানিয়েছে, বেশ কিছু দিন ধরেই একা একা থাকত ছাত্রীটি। সবাই যখন খেলাধুলা করলেও সে চুপ করে বসে থাকত।
বিষয়টি জানাজানি হওয়ার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের কাছে এ বিষয়ে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রতিবেশীদের মধ্যে কেউ মেয়েটির এই অবস্থার জন্য দায়ী। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
জেলা শিক্ষা আধিকারিক জানান, মেয়েটির বাবা-মা যদি বিষয়টি ঠিকভাবে লক্ষ্য করত এবং পুলিশের কাছে অভিযোগ জানাত, তা হলে এ ধরনের ঘটনা ঘটত না।
সমাজসেবীরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে শিশুদের যৌন নির্যাতন নিয়ে সমাজ এখনও সচেতন নয়।
































