যথাসময়ে সৌদি আরব ত্যাগ না করলে ভ্রমণকারীদের জেল-জরিমানা
১৬ জানুয়ারি ২০১৬, ০৫:২৭ পিএম
আন্তজাতিক ডেস্ক :: সৌদি পাসপোর্ট অধিদপ্তর থেকে সতর্কতা ঘোষণা করে বলা হয়, ভ্রমণ ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে সৌদি আরব ত্যাগ না করলে ভ্রমণকারীদের ছয় মাসের জেল ও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।
সৌদি পাসপোর্ট অধিদপ্তরের বরাত দিয়ে স্থানীয় প্রভাবশালী একটি দৈনিক এ খবর জানিয়েছে।
সদ্য জারি করা আইনে শ্রম আইন ভঙ্গকারী অভিবাসী এবং সৌদি নাগরিক দুই পক্ষকেই এই শাস্তির মুখোমুখি হতে হবে এবং ভ্রমণকারীকে বিতাড়ন করা হবে।
উল্লেখ্য, গত কয়েক মাস যাবত মাত্র ২৫ রিয়ালের (৫১০ টাকা) বিনিময়ে দেশটিতে কর্মরত অভিবাসী শ্রমিকদের পরিবারের জন্য ভিজিট ভিসা ইস্যু করছে সৌদি সরকার। ইতিমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি তাদের পরিবারকে সৌদি আরবে নিয়ে গেছেন।

























