গরুর মাংস নিষিদ্ধ করায় নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি আইএস’র

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি ২০১৬, ০৫:২৪ পিএম


গরুর মাংস নিষিদ্ধ করায় নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি আইএস’র

আন্তজাতিক ডেস্ক :: গরুর মাংস নিষিদ্ধ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিল আইএস। হিট লিস্টে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরও। ইতোমধ্যে আইএস-এর পাঠানো হুমকি চিঠি পেয়ে তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ।

প্রেরকের নামে আইএস লেখা সেই চিঠিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের নাম উল্লেখ করে হুমকির সুরে লেখা রয়েছে যেহেতু আপনারা গরুর মাংস খাওয়ার অনুমতি দিচ্ছেন না, তাই আপনাদের ব্যবস্থা হচ্ছে। স্বরাষ্ট্র ও প্রশাসনিক দপ্তরে আসা এক বেনামি পোস্টকার্ড ঘিরেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দাদের।

স্টেশনে পাঠানো হয়েছে চিঠিটির প্রতিলিপি। পোস্টকার্ডটি স্থানীয় কোনও এলাকা থেকেই পাঠানো হয়েছে বলে জানিয়েছে গোয়া পুলিশ।

এই হুমকি চিঠির পর রাজ্যে বাড়ানো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা।

Ads