লিবিয়ার ভূমধ্যসাগর থেকে ৪০০ শরনার্থী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০১৫, ০২:১৩ পিএম


লিবিয়ার ভূমধ্যসাগর থেকে ৪০০ শরনার্থী উদ্ধার

প্রতিদিনের চিত্র ডেক্স :: জার্মান নৌবাহিনী লিবিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরের একটি কাঠের নৌকা থেকে প্রায় ৪০০ শরণার্থী উদ্ধার করেছে।

একটি স্থানীয় বেসরকারী সংবাদ সংস্থা ডিপিএ এর বরাত দিয়ে জানান যে, জার্মান নৌবাহিনীর ফ্রিগেট সদস্যরা শনিবার বিকেলে এই ভাসমান শরনার্থীদের উদ্ধার করেন, যাদের মধ্যে বেশির ভাগই ছিল সুদান এবং ইরিত্রিয়া থেকে।

তারপর উদ্ধারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং অসুস্থদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

জার্মান নৌইবাহীনির দুটি ফ্রিগেট দক্ষিন ভূমধ্যসাগরে গত জুন মাস থেকে কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত তারা প্রায় দুই হাজারেরও বেশি শরনার্থী উদ্ধার করতে সক্ষম হয়েছে দ্যা গার্ডিয়ান খবরে প্রকাশ করা হয়।

ভূমধ্যসাগরপারী দিতে তুওরস্ক ও লিবিয়া সীমান্তে যেখানে হাজার হাজার উদ্বাস্তু পানিতে ডুবে মারা যাচ্ছে, জার্মানী তখন শরনার্থীদের উদ্ধার কাজে ব্যাস্ত।

তবে কেন তারা উদ্বাস্তুদের উদ্ধার এবং বাসস্থানের ব্যবস্থা করতে আগ্রহী হয়েছে এই ব্যাপারে কোন আন্তর্জাতিক সংস্থার মতামত পাওয়া যায়নি।

সূত্র: দ্যা গার্ডিয়ান।

Ads