ডোনাল্ড ট্রাম্পকে অ্যাডেলের ‘না’
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:৫৫ পিএম
আন্তজাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প অ্যাডেলের ভক্ত। নিজের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে নিয়মিত বাজিয়ে চলেছেন অ্যাডেলের গান ‘রোলিং ইন দ্য ডিপ’।
মূলত মঞ্চ উঠার আগে তার আগমনী সংগীত হিসেবে গানটি বাজানো হয়ে থাকে। প্রচারণায় অ্যাডেলের গান এভাবে ব্যবহার করায় খেপেছেন অ্যাডেল-ভক্তরা। সামাজিক মাধ্যমগুলোতে নিজেদের মতো করে প্রতিবাদও জানাচ্ছেন তারা।
কিন্তু এই বিষয়ে অ্যাডেলের পক্ষ থেকে পাওয়া যাচ্ছিল না কোনো সাড়া শব্দ। অবশেষে এক প্রতিনিধির মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করলেন অ্যাডেল।
কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে আমার গান ব্যবহার করার জন্য অনুমতি দিইনি।
এর পরও যদি ট্রাম্প কথা না শোনেন, তাহলে বোধ হয় আমেরিকান রক ব্যান্ড অ্যারোস্মিথের গায়ক স্টিভেন টেলরের পথ অনুসরণ করতে হবে অ্যাডেলকে।

























