বসনিয়ায় হিজাব নিষিদ্ধ, প্রতিবাদে রাজপথে বিক্ষুব্ধ নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:২০ পিএম


বসনিয়ায় হিজাব নিষিদ্ধ, প্রতিবাদে রাজপথে বিক্ষুব্ধ নারীরা

প্রতিদিনের চিত্র ডেস্ক :: বসনিয়ায় হিজাব পরিধানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর পর প্রতিবাদে পথে নেমে এসেছেন দেশটির বিক্ষুব্ধ নারীরা।

নতুন এই সরকারি নির্দেশনায় দেশটির বিচার বিভাগীয় প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির প্রায় ৪০ভাগ মানুষই মুসলিম।

রাজধানী সারায়েভোর আদালত এবং অন্যান্য সরকারী প্রতিষ্ঠানে স্কার্ফ বা হিজাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রায় দুই হাজার নারী।

এসময় অনেকেই হিজাবের পক্ষে নানা শ্লোগান তুলে ধরেন। হিজাব আমার অধিকার লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বহু নারীকে।

দেশটির মুসলিম রাজনীতিবিদ এবং ধর্মীয় নেতৃবৃন্দও নতুন এই নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন।

সূত্র: বিবিসি

Ads