চিলিতে ভূমিকম্প রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩
১০ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:১৩ পিএম
আন্তজাতিক ডেস্ক :: চিলির মধ্যাঞ্চলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এএফপির।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৩ মিনিটে (গ্রিনিচ মান সময় বুধবার ০০৩৩) সান্টিয়াগো থেকে ৩২৬ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ৩১ দশমিক ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
নৌবাহিনীর ওয়াটার অ্যান্ড ওশেনস অফিস থেকে জানানো হয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ও গভীরতা সুনামি সতর্কতা জারি করার মতো যথেষ্ট শক্তিশালী ছিল না।
গত কয়েক বছর ধরে দক্ষিণ আমেরিকার দেশটিতে তিনটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। এগুলোর তীব্রতা ছিল ৮ মাত্রার চেয়ে বেশি।

























