মাত্র ৭০ দিন শুয়ে থাকলেই নাসা দেবে ১৮,০০০ ডলার
১১ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:২৯ পিএম
আন্তজাতিক ডেস্ক :: মাত্র ৭০ দিন শুয়ে থেকে আয় করতে পারেন ১৪ লক্ষ টাকা। নতুন প্রকল্প বেড রেস্ট স্টাডিজে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে টানা ৭০ দিন শুয়ে থাকতে পারবেন এমন স্বেচ্ছাসেবী খুঁজছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিনিময়ে পারিশ্রমিক দেওয়া হবে ১৮,০০০ ডলার।
শুয়ে শুয়ে বই পড়া, Skype, গেম খেলা, কম্পিউটার বা ফোন ব্যবহারে কোনও আপত্তি না থাকলেও, বিছানা ছাড়া চলবে না।
আসলে দীর্ঘ মহাকাশ সফরের সময় মহাকাশচারীদের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে সম্প্রতি একটি গবেষণা চালাচ্ছে নাসা। মহাকাশে শূন্য মাধ্যকর্ষণ শক্তিতে শরীরকে উজ্জীবিত রাখতে হেড ডাউন বেড রেস্টই সবচেয়ে ভালো উপায় বলে মনে করা হচ্ছে।
নাসার গবেষকরা বলছেন, মহাকাশ সফরের সময় শরীরের মধ্যে হওয়া পরিবর্তনগুলির জন্য এই বিশ্রাম প্রয়োজন। বেড রেস্ট স্টাডিজে মূলত যে তিনটি বিষয় নিয়ে গবেষণা চলছে সেগুলি হল, মহাকাশে শারীরবৃত্তীয় কী কী পরিবর্তন ঘটে, যা অভিযানের উপর প্রভাব ফেলতে পারে, তা খুঁজে বের করা।
শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি একজন মানুষের নির্দিষ্ট কোনও কাজের ক্ষেত্রে দক্ষতার উপর কতটা প্রভাব ফেলে, তা অনুধাবন করা এবং এরকম পরিবর্তনের সঙ্গে কীভাবে অভিযান চালিয়ে যেতে হবে তার প্রস্তুতি নেওয়া।
গোটা গবেষণার জন্য ৯৫-১০০ দিন থাকতে হলেও, সম্পূর্ণ শুয়ে থাকতে হবে শেষের ৭০ দিন। আর বিনিময়ে মিলবে ১২ লক্ষ টাকা। সূত্র: ইন্ডিয়া টাইমস

























