পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

২৫ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম


পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

 

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি দূতাবাস জানিয়েছে, দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা এবং ইসলামাবাদ ও তেহরানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল আসিম মালিকও অংশ নেন।

ইরানি প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম।

সূত্র: ডন

Ads