মিশরে সেনা অভিযান জঙ্গি নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৫, ০২:৫৯ পিএম


মিশরে সেনা অভিযান জঙ্গি নিহত ১৯

প্রতিদিনের চিত্র ডেক্স :: মিশরের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি ও সিনাই উপদ্বীপে নিরাপত্তা বাহিনীগুলোর অভিযানে এক বিবৃতিতে ১৯ জঙ্গি নিহত হওয়ার তথ্য জানিয়েছেন।

সোমবার মিশরীয় সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম প্রকাশ করে।
মোহাম্মদ সামির জানান, ওইদিন পশ্চিমাঞ্চলীয় মরুভূমির বাহারিয়া মরূদ্যান অঞ্চলে অভিযানের সময় ১০ জঙ্গি নিহত ও আহত অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া উত্তর সিনাই প্রদেশে ১৫ দিন মেয়াদি এক সন্ত্রাস-বিরোধী অভিযানের এ দিনে আরো নয় জঙ্গি নিহত হয়েছে।
তিনি বলেন, আমরা বাহারিয়া মরূদ্যান অঞ্চলে দুর্ধর্ষ সন্ত্রাসী দলটিকে পরাজিত করতে সক্ষম হয়েছি। তারা কোরবানির ঈদের সময় হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

সিনাইতে চালানো ১৫ দিনব্যাপী অভিযানে এ পর্যন্ত কয়েকশত জঙ্গি নিহত ও কয়েকশত সন্দেভাজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে।

Ads