মন্ত্রী হচ্ছেন সু চি!
২২ মার্চ ২০১৬, ০৪:১৪ পিএম
আন্তজাতিক ডেস্ক :: সাংবিধানিক বাধ্যবাধকতায় অবশেষে মন্ত্রীর পদ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান ও নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সুচিকে। সু চি-রই একান্ত অনুগত মিয়ানমারের প্রেসিডেন্ট এনএলডি দলের প্রধান অং সান সুচিকে মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সম্ভবত তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার মিয়ানমারের পার্লামেন্টের স্পিকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্সের খবরে একথা বলা হয়েছে।

























