ভারতে গরুকে ধর্ষণের অভিযোগ
২৯ মার্চ ২০১৬, ০৪:৫১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক :: ধর্ষকের নিশানা থেকে বাঁচতে পারল না অবলা পশু। মধ্যপ্রদেশে গরুর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার এক মদ্যপ প্রৌঢ়।
মধ্যপ্রদেশের বেতুল শহরে নেশাগ্রস্ত অবস্থায় একটি গরুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে বছর পঞ্চাশের শ্রাবণ ব্যাস। গত ১৯ মার্চ এক কৃষকের গোয়াল থেকে পালিয়েছিল গরুটি। অভিযোগ, মদ্যপ অবস্থায় তার ওপর চড়াও হয় শ্রাবণ।
স্থানীয় তিন মহিলা ওই প্রৌঢ়কে গরুটির সঙ্গে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলার পর মিথিলেশ কুমার নামে এক স্থানীয়কে জানান। তিনি পুলিশে খবর দেওয়ার পর শ্রাবণকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে ৩৭৭ ধারায় (অস্বাভাবিক যৌনতা) মামলা দায়ের করেছে পুলিশ।
কোতওয়ালি থানার অফিসার পঙ্কজ ত্যাগি জানিয়েছেন, মেডিক্যাল পরীক্ষায় অভিযুক্তের রক্তে নিষিদ্ধ মাদকের উপস্থিতি মিলেছে। আমরা মনে করছি সে মদ্যপানও করেছিল।
এদিকে গরুর শ্লীলতাহানির খবর রটে যেতে এলাকাজুড়ে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। তাদের দাবি ছিল, ধৃত শ্রাবণের বিরুদ্ধে ১৯৬০ সালের পশু নিগ্রহ আইনে মামলা করা হোক। তবে পুলিশ কর্মকর্তা পঙ্কজ ত্যাগির মতে, ওই ধারায় মামলা দায়ের করতে হলে যে সমস্ত প্রমাণ দরকার, তা পাওয়া যায়নি।
নিগৃহীত গরুটিকে আপাতত পুলিশের জিম্মায় রাখা হয়েছে। কিছুদিনের মধ্যে তার মালিকের হাতে তাকে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
সূত্র: এই সময়

























