এইচএসসি পাসে কাতার এয়ারওয়েজে চাকরির সুযোগ
১৩ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৯ পিএম
ছবি- সংগৃহীত।
কাতারভিত্তিক এয়ারলাইনস কাতার এয়ারওয়েজ। বিশ্বের অন্যতম এ বিমান সংস্থা সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাতার এয়ারলাইনসে ভারতীয় উপমহাদেশে (ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট) পড়ুয়াদের নিয়োগ দেবে। এতে বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম: কেবিন ক্রু
পদের সংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা:
কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস হতে হবে এ পদে আবেদন করতে চাইলে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। অন্য ভাষায় কথা বলতে পারলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে।
বয়স: কমপক্ষে ২১ বছর।
দক্ষতা:
শারীরিকভাবে ফিট থাকতে হবে, সুন্দর বাচনভঙ্গি ও মাল্টিন্যাশনাল দলের সঙ্গে কাজ করার আগ্রহ থাকতে হবে, কাস্টমারদের সঙ্গে সুন্দর ব্যবহার ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে এবং কাতারে বসবাস করার ইচ্ছা থাকতে হবে।
যেভাবে আবেদন করতে হবে:
আগ্রহী প্রার্থীদের কাতার এয়ারওয়েজের ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে আপডেট সিভি আপলোড করতে হবে।
বেতন:
কাতার এয়ারওয়েজের বেতন নীতিমালা অনুসারে বেতন মিলবে এ পদে চাকরি পেলে।
আবেদনের শেষ তারিখ:
আবেদন করা যাবে এ মাসের শেষ দিন পর্যন্ত।


































