ঢাকায় সংবর্ধিত হলেন সাংবাদিক রিয়াজুর রহমান রিয়াজ

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ ২০২৫, ০৯:০৪ এএম


ঢাকায় সংবর্ধিত হলেন সাংবাদিক রিয়াজুর রহমান রিয়াজ

রিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-এর নির্বাহী কমিটিতে সাংবাদিক রিয়াজুর রহমান রিয়াজ সহ-তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে ঢাকায় বসবাসরত পটুয়াখালী দশমিনা উপজেলার নেতৃবৃন্দের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকায় নয়া পল্টন সংলগ্ন একটি রেস্টুরেন্টে যুবদল নেতা মো: মনিরুজ্জামান মহসিন- এর সভাপতিত্বে ও মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন - দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম শানু।

এ সময় প্রধান অতিথি বলেন, সাংবাদিক রিয়াজুর রহমান রিয়াজ দেশের একজন মূল ধারার সাংবাদিক এবং গণমাধ্যমের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি দশমিনা উপজেলার গর্ব। ঢাকায় তাঁর সাংবাদিকতা ক্যারিয়ার-এ যথেষ্ট সুনাম রয়েছে। ইতিমধ্যেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তারই অংশ হিসেবে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা-এর  সহ-তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাছাড়া সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)’-এর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

তিনি দশমিনা উপজেলা তথা পটুয়াখালী জেলার কৃতি সন্তান হিসেবে আমরা গর্বিত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে যেন আরও অগ্রণী ভূমিকা রাখতে পারে দশমিনা উপজেলা বিএনপির পক্ষ থেকে এটা আমাদের প্রত্যাশা।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো: শামসুল ইসলাম সোহেল,  পটুয়াখালী জেলা যুবদলের সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জুবায়ের মাহমুদ সাকুর। 
এছাড়াও দশমিনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Ads