দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ আটক ৩

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ আগস্ট ২০২৩, ১০:১৬ পিএম


দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ আটক ৩

 

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে আট (৮) বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার (২৮আগস্ট) গভীর রাতে উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান কালে ৮ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করে।

 

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার ডাংধরা ইউনিয়নের দক্ষিণ মাখনেরচর গ্রামের মাহবুবের ছেলে  সুজন (১৯), একই গ্রামের মাহফুজুল হকের ছেলে শাহীন আলম(২৩) ও মৃত আব্দুল মজিদ মেম্বারের ছেলে স্বপন মিয়া(২২)।

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলি মোড়ে রৌমারী-ঢাকা সড়কে পুলিশের যানবাহন চেকিংকালে মোটরসাইকেল আরোহী ৩ জন দৌড়ে পালানোর চেষ্টা করলে উপস্থিত পুলিশের সন্দেহ হয়। তাদের সে সময় আটককের পর আরোহীদের কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করেন।

 

এবিষয়ে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তাদের জামালপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Ads