শেরপুর জেলা ক্রীড়া সংস্থার বিলাস বহুল বাস সার্ভিস উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ১১:৩৯ পিএম


শেরপুর জেলা ক্রীড়া সংস্থার বিলাস বহুল বাস সার্ভিস উদ্বোধন

ক্রীড়া সংস্থার বিলাসবহুল ও শীতাতপ নিয়ন্ত্রিত ডে-বাস সার্ভিস উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যানারে ও আয়োজনে শেরপুর-ঢাকা সড়কে চলাচলকারী ক্রীড়া সংস্থার বিলাসবহুল ও শীতাতপ নিয়ন্ত্রিত ডে-বাস সার্ভিস এর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

বাস সার্ভিস উদ্বোধন কালে এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন, মাহমুদুল হাসান মামুন, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান মিতুল, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানু, জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আ স ম নূরুল ইসলাম হীরু, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, কোষাধ্যক্ষ আলহাজ্ব খোরশেদ আলম, এডভোকেট ফারহানা পারভীন মুন্নি, আওয়ামী লীগ নেত্রী কোহিনূর বিদ্যুৎ, শেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, সিনিয়র হাকিম বাবুল, শেরপুর ইয়্যুথ রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ জাহিদুল হক খান সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।  

শেরপুর জেলা ক্রীড়া সংস্থা তত্তবধানে বাসটি শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার সম্পদ প্লাজা সংলগ্ন কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৭টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপরদিকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বিকেল সাড়ে ৪টায় শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। এ বিলাস বহুল বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

 

Ads