জিএসপি পাওয়া যাবে শ্রমিদের কর্ম পরিবেশের ওপর : বার্নিকাট
১০ নভেম্বর ২০১৫, ১০:৫২ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বাংলাদেশ জিএসপি পাওয়া না পাওয়া নির্ভর করছে পোশাক শ্রমিকদের কর্ম পরিবেশের ওপর বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস বার্নিকাট।
তিনি শর্ত জুড়ে দিয়ে আরো বলেন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা (জিএসপি) ফিরে পেতে বাংলাদেশকে আরো কিছু কাজ করতে হবে বলে জানান।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন বার্নিকাট। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তির সাফল্য নির্ভর করছে জিএসপি ফিরে পাওয়া আর না পাওয়া।
বাণিজ্যমন্ত্রী বৈঠকে শেষে সাংবাদিকদের বলেন, ‘চলতি মাসের ২৩ তারিখ ওয়াশিংটনে টিকফার বৈঠক হবে সে বৈঠক বিষয় আজ আমাদের এ আলোচনা হয়। আমরা টিকফার চুক্তর পাশাপাশি জিএসপিসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেছি। বানিজ্যমন্ত্রী আরো বলেন, মার্কিন রাষ্ট্রদূত সাফ সাফ বলেছি, জিএসপির ওপরে নির্ভর করছে টিকফার আগামীর জিএসপি ভবিষ্যত। তিনি বলেন জিএসপি পাশ কাটিয়ে টিকফা চুক্তি সফল করা যাবে না।
মার্শা বার্নিকাট বলেন, টিকফার বৈঠকের পর বাংলাদেশ যেন জিএসপি সুবিধা ফেরত পায় সে জন্য তিনি কাজ করবেন বলে জানান। শর্তপূরণের মাধ্যমে বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশে মনে করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া সকল শর্ত পূরণ করার পরেও শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হচ্ছে না কথাটি ঠিক কিনা জানতে চাইলে বার্নিকাট বলেন, কথাটি ঠিক নয় যে রাজনৈতিক কারণে সুবিধা দেওয়া হচ্ছে না। কোনো রাজনৈতিক কারণে এই সুবিধা বাতিল করা হয়নি। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের পোশাক শ্রমিকরা নিরাপদে থাকুক। পোশাক শ্রমিকদের কর্ম পরিবেশের ওপর জিএসপি পাওয়া না পাওয়া নির্ভর করছে। এছাড়া আমি অনেক কারখানা পরিদর্শন করেছি। সেখানে দেখেছি শ্রমিকরা খুব সুন্দর পরিবেশে কাজ করছে। এতে আমি খুশি এবং এব্যাপারে আমার দেশকে জানিয়েছি।
২০১৩ সালের ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই করে বাংলাদেশ। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষে চুক্তিটি সই করা হয়।
মার্কিন রাষ্ট্রদূত কে জিএসপি সুবিধা পাওয়ার জন্য নতুন কোনো শর্ত দেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নতুন কোনো শর্ত দেওয়া হয়নি। শুধু জিএসপি ফিরে পাওয়ার জন্য বাংলাদেশকে আরো কিছু কাজ করতে হবে জানান। তবে কি কাজ বিফ্রিংয়ে বার্নিকাট সেটা স্পষ্ট জানাননি।
বানিজ্য মন্ত্রী বলেন, আমরা ঐকমত্যের ভিত্তিতে আলোচনা করে দুই দেশ কাজ করব। মন্ত্র আরো জানান ওয়াশিংটনের বৈঠকে বাংলাদেশ থেকে অংশ নিতে যাওয়া প্রতিনিধিরা সবাই মিলে সেখানে জিএসপির বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। টিকফার বিষয়ে বার্নিকাট যথেষ্ট ইতিবাচক কথা বলেছেন যা জিএসপির জন্য কাজে দিবে মনে করেন মন্ত্রী।






























